ঢাকাThursday , 28 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রডের দাম বাড়ায় রিহ্যাবের উদ্বেগ

Link Copied!

rodনিউজ ডেস্ক : রডের দাম বাড়ায় আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল অ্যাস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) রিহ্যাব উদ্বেগ ও প্রতিবাদ বার্তায় জানিয়েছে, সংগঠনটি অতি সম্প্রতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, হঠাৎ বাংলাদেশের আবাসন শিল্পের এবং অবকাঠামো উন্নয়নের মূল উপাদান এম এস রডের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে। ফলে সারা দেশে আবাসন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের মার্চ মাসের শুরুতেই বিলেটের মূল্যবৃদ্ধি এবং কর আরোপের কথা বলে ইস্পাত সামগ্রীর মূল্য প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। রডের মূল্যবৃদ্ধির কারণে গৃহায়ন ও নির্মাণ শিল্পের বর্তমান সঙ্কটকে আরো গভীরতর করবে।
হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে রিয়েল অ্যাস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) গভীরভাবে উদ্বিগ্ন এবং আমরা এর প্রতিবাদ জানাই।
ইতোমধ্যেই শোনা যাচ্ছে, সরকার আসছে (২০১৬-১৭) বাজেটে আমদানিকৃত বিলেটের উপর আরো কর বাড়ানোর চিন্তা-ভাবনা করছে। এটা বাস্তবায়ন হলে রডের মূল্য আরো বাড়বে বলে আমাদের শঙ্কা। ফলে বেসরকারি আবাসন খাতের পাশাপাশি সরকারের সকল উন্নয়ন প্রকল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির চেয়ে তা বরং কমতে আসতে পারে।
এমতাবস্থায় রডের মূল্যবৃদ্ধির এই প্রবণতা বন্ধ করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য এবং বিলেটের উপর অতিরিক্ত করারোপ না করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।