ঢাকাWednesday , 27 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলেপ্পোয় শিশুসহ নিহত ৩৫

Link Copied!

siriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের হামলায় আট শিশু এবং পাঁচ ত্রানকর্মীসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আলেপ্পো থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে আতারেব শহরে ত্রাণকর্মীদের ওপর বিমান এবং রকেট হামলা চালানো হলে মৃত্যু হয় তাদের। মঙ্গলবার এসব হতাহতের ঘটনা ঘটে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। সরকারি এবং বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা নিয়ে বিভক্ত শহর আলেপ্পো। অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, সেখানে বিদ্রোহীদের বোমা হামলায় নিহত হয়েছে ১৯ জন এবং সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে আরো ১১ জন।
এদিকে, ত্রাণকর্মীরা সিরিয়া নাকি রাশিয়ার বোমা হামলার শিকার হয়েছে তা স্পষ্ট করে এখনও জানা যায়নি। সিরিয়া সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। আবাসিক এলাকাগুলোতে হামলার জন্য উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করছে।
আলেপ্পোয় সংঘর্ষ বাড়তে থাকায় ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আংশিক যুদ্ধবিরতি বিফলে গেছে। ভেঙে পড়েছে জাতিসংঘ-পরিচালিত শান্তি আলোচনাও। জাতিসংঘের হিসেব অনুযায়ী সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। ঘরছাড়া হয়েছেন এক কোটিরও বেশি নাগরিক।