ঢাকাWednesday , 27 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিকার কেপ ভারডিতে সেনাসহ ১১ জনের মৃত্যু

Link Copied!

africaআন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভারডি আইল্যান্ডসে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৮ জনই সেনা সদস্য এবং বাকী তিনজন বেসামরিক নাগরিক। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
পর্তুগিজের সাবেক উপনিবেশ কেপ ভারডি আইসল্যান্ডস কর্তৃপক্ষ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সেনাবাহিনী থেকে পলাতক সেনারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছ থাকতে পারে। নিহত তিন বেসামরিকের মধ্যে দুজন স্পেনের নাগরিক। তারা পাহাড়ের ওপরে সেনাবাহিনীর একটি যোগাযোগ ব্যবস্থা মেরামতের কাজ করছিল।
দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক অভ্যুত্থান অথবা মাদক ব্যবসার সঙ্গে এই হত্যাকাণ্ডের এর কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
কেপ ভারডি নামে একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টায় রাজধানী প্রাইয়ার উত্তরে অবস্থিত দেশটির সবচেয়ে বড় দ্বীফ সান্তিয়াগোর মন্টি ছোটা সেনা ব্যারাক থেকে তাদের প্রত্যেকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ পরিত্যাক্ত একটি গাড়ি থেকে আটটি রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করে।
উল্লেখ্য যে, গণতন্ত্র ও উন্নয়ন কার্যক্রমের জন্য আন্তর্জাতিক মহলে কেপ ভারডি আইল্যান্ডস ব্যাপক প্রশংসিত। তবে দেশটি কোকেন পাচারের অন্যতম গন্তব্য হিসেবেও পরিচিত। গত সপ্তাহেও ২৮০ কেজি কোকেন পাচার করতে গিয়েও পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হয়।
এদিকে মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া দেশটির নতুন সরকারের পক্ষ থেকে গত শুক্রবার সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা হবে বলে প্রতিশ্রুতি দেয়ার কয়েকদিনের মধ্যেই এমন ঘটনায় সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।