ঢাকাWednesday , 27 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যারিস হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ

Link Copied!

franceআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বছরের ১৩ নভেম্বরের স্মৃতি এখনও দগদগে সেখানকার মানুষের মনে। সেদিন সন্ধ্যায় ১৩০ জন নিরীহ মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল গোটা বিশ্বে। ধারাবাহিক বিস্ফোরণের মধ্যে ছিল প্যারিস ক্যাফেও।
শরীরে আপাদমস্তক বিস্ফোরক জড়িয়ে রেস্তোরাঁয় ঢুকে সুন্দর ঝলমলে সন্ধ্যা একলহমায় রক্তাক্ত করে দিয়েছিল জঙ্গি ব্রাহিম আবদেসালাম। সেদিনের সেই বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করল ফ্রান্স। ‘ফরবিডেন জোন’ নামে একটি অনুষ্ঠানেই ওই ফুটেজ দেখিয়েছে ফ্রান্সের টেলিভিশন ‘এম সিক্স’।
গায়ে কাঁটা দেয়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, আবদেসালাম ঢুকল প্যারিসের একটি ক্যাফেতে। পরনে কালো জ্যাকেট, কালো জিন্স। রেস্তোরাঁয় গল্প, আড্ডা, চা, স্ন্যাক্স মিলিয়ে একটা মনোরম পরিবেশ। আলোয় ঝলমল করছে। আবদেসালাম ঢুকেই কিছু একটা বলল। তারপরই বেল্ট খুলল। তীব্র বিস্ফোরণ। ওই বিস্ফোরণে শুধু আবদেসালামই মারা গিয়েছিল। এছাড়া আহত হয়েছিলেন ১৫ জন।