ঢাকাWednesday , 27 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের শুল্ক বৃদ্ধির দাবি

Link Copied!

motorcycel.নিউজ ডেস্ক : দেশীয় মোটরসাইকেল শিল্প রক্ষা এবং বিকশিত করতে আমদানি করা মোটরসাইকেলের উপর শুল্ক (সম্পূরক শুল্ক) বৃদ্ধির দাবি জানিয়েছে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এমএমইএবি)।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সম্মেলন কক্ষে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ  থেকে এ প্রস্তাব করা হয়।
এমএমইএবি’র পক্ষ থেকে বলা হয়, বর্তমানে দেশে উৎপাদিত মোটরসাইকেল মোট বাজারের প্রায় ২৫ শতাংশ অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু মোটরসাইকেল আমদানির মাধ্যমে সম্ভাবনাময় এই শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। এজন্য আমদানি করা মোটরসাইকেলের উপর শুল্ক বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একটি সম্পূর্ণ মোটরসাইকেল উৎপাদনে অসংখ্য যন্ত্রাংশের প্রয়োজন। অর্থনৈতিক ও গুণগতমান রক্ষায় এককভাবে কোনো প্রতিষ্ঠান এ সকল যন্ত্রাংশ উৎপাদন করতে পারে না। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে স্থানীয়ভাবে উৎপাদিত যন্ত্রাংশের  ব্যবহার নিশ্চিত করতে হবে।
দেশীয় শিল্পকে ধ্বংস করতে বিদেশি কোম্পানিগুলো না না কৌশল উল্লেখ করে বলা হয়, কোনো পণ্যের উপর আমদানী শুল্ক বৃদ্ধি পেলে স্বাভাবিক নিয়মে পণ্যের বাজার মূল্য বৃদ্ধি পায়। কিন্তু, মোটরসাইকেল আমদানির উপর শুল্ক বৃদ্ধি পেলেও আমদানিকৃত মোটরসাইকেলের দাম না বেড়ে বরং আগের চেয়ে ১৫ থেকে ৩০ হাজার টাকা কমমূল্যে বাজারজাত করা হচ্ছে।
অন্যদিকে, রপ্তানিকারক দেশগুলো ২০১৫-১৬ অর্থবছরে আমদানী শুল্ক হার বৃদ্ধি পাওয়ার পর এদেশে তাদের পণ্যের বাজার ধরে রাখার জন্য আগের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ কম মূল্যে মোটরসাইকেল রপ্তানি করছে। ফলে দেশীয় মোটরসাইকেল শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখিন হচ্ছে।
এদিনের প্রাক বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এছাড়াও এনবিআর সদস্য ও ইলেকট্রনিক্স, ইলেকট্রিক এবং পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।