ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালো টাকা সাদা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

Link Copied!

tibনিজস্ব প্রতিবেদক : বাজেটে কালো টাকা সাদা করার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটি আসন্ন বাজেটে এধরনের সুযোগ দেয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘কালো টাকা বৈধ করার বিধান সংবিধানের ২০(২) ধারার সঙ্গে সাংঘর্ষিক। এই চর্চা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারেরও পরিপন্থি এবং আর্থিক অনিয়ম বৃদ্ধিতে সহায়ক ও সুরক্ষা প্রদানের সমার্থক। এটা অসাংবিধানিক, অনৈতিক এবং সমাজে বৈষম্য সৃষ্টি করে।’
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অবৈধ পথে উপার্জিত অর্থ বৈধ করার সুযোগ দেয়া যেমন একদিকে নৈতিক অবক্ষয়কে প্রশ্রয়ের দৃষ্টান্ত। তেমনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটিও প্রমাণিত যে, এই জাতীয় অসাধু চর্চার ফলে দেশের অর্থনীতি মোটেও উপকৃত হয় না। এ ধরনের সুযোগ রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কোন সহায়ক ভূমিকা পালন করে না।’
তিনি আরো বলেন, ‘এ ধরনের অনৈতিক দাবির কাছে নতি স্বীকার করে আসন্ন বাজেটে উল্লিখিত সুবিধা প্রদান করা হলে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০২১, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশলে বিধৃত নিজস্ব প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে।’