ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপকে ঐক্যবদ্ধ হতে বললেন ওবামা

Link Copied!

Obamaআন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ সফরকালে ইউরোপীয়দের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কথা বলেছেন যুক্তিরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার বারাক ওবামা জার্মান সফরের শেষ দিনে একটি সম্মেলনে ইউরোপীয়নদের সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।
ওবামা বলেন, ইউরোপ আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অর্জন। ইউরোপের ঐক্য আগামী বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তাদেরকে ধরে রাখতে হবে।
প্রেসিডেন্ট ওবামা আরো বলেন, ‘ইইউতে চলমান বিভাজন কিভাবে কমানো যায় সেদিকে সবার নজর দেয়া উচিত। এই বিভাজন গোটা ইউরোপকে দুর্বল করে দিবে। সন্ত্রাসবাদের যুগে নিরাপত্তা হুমকি সকলের জন্য ক্ষতিকর।
উল্লেখ্য, ওবামা গত রোববার লন্ডন থেকে দুই দিনের সফরে জার্মানিতে আসেন। মুলত মেরকেলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার এ সফর শুরু হয়। আজ সোমবার একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইতালির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। সম্মেলনে সিরিয়া ও আন্তর্জাতিক অঙ্গনের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানা গেছে।