ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক দফা এক দাবি, বিচার চাই বিচার চাই

Link Copied!

ruরাবি (রাজশাহী) প্রতিনিধি : প্রখর রৌদ্রকে উপেক্ষা করে প্রিয় শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবি করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা এ দাবি জানান। এ সময় দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে বেলা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন ‘এক দফা এক দাবি, বিচার চাই বিচার চাই’।
এ সময় প্রায় দুই হাজার শিক্ষার্থীর পদভার ও স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাবির আকাশ-বাতাস। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাসড়ক অবরোধ করে। প্রায় দেড়ঘণ্টা অবরোধ শেষে সাবাস বাংলাদেশের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে আগামীকাল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি সকালে বাসা থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে আসার পথে রাজশাহীর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।