নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ২৮ এপ্রিলের পরিবর্তে ১৬ মে (মঙ্গলবার) থেকে পরীক্ষা শুরু হবে। এবং যেকোনো সময়সূচি কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারবে।
পরিবর্তিত এ সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।

