ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এটা আমাদের জন্য বড় ধাক্কা ছিল: গম্ভীর

Link Copied!

gumbirস্পোর্টস ডেস্ক : রাইজিং পুনে সুপারজায়ান্টসের মাঠে খেলতে গিয়েও নিজেদের মেলে ধরেছেন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা। তুলে নিয়েছেন ২ উইকেটের ব্যবধানের রোমাঞ্চকর জয়। এই জয়ে নবম আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কেকেআর। ৫ ম্যাচের তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে গুজরাট লায়ন্স। পুনের অবস্থা খুব একটা ভালো না। ৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে তাদের মহেন্দ্র সিং ধোনির দলের অবস্থান সপ্তম!
রোবরার পুনের বিপক্ষে খেলতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা কেকেআরের ব্যাটসম্যান মানীশ পাণ্ডে। এটা নাকি দলের জন্য বড় ধাক্কা ছিল। কেকেআর অধিনায়ক গম্ভীর জানালেন এমনই। তবে সেই ধাক্কা সামলে নিয়েছেন সুরিয়া কুমার যাদব। ৪৯ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৬০ রানের মূল্যবান ইনিংস খেলে কেকেআরকে জয় এনে দেন তিনি। নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
ম্যাচ শেষে তাই স্বস্তিতে ছিলেন কেকেআর অধিনায়ক গম্ভীর। বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমার আর উথাপ্পার ব্যাটে রান না আসা। তবে এই অবস্থায় সুরিয়া কুমার যেভাবে ব্যাট করল, সেটা অসাধারণ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে ছিল না মানীশ। এটা আমাদের জন্য বড় ধাক্কা ছিল। ওই জায়গায় সুরিয়াকে পাঠানোটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। কিন্তু সে আমাদের সামনে নতুন বিকল্প তৈরি করে দিল।’
পুনের বিপক্ষে বোলিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন গম্ভীর। বলেন ‘শেষ ৩-৪ ওভারে আমরা ভালো বল করতে পারিনি। আমাদের আরো পেশাদার হতে হবে। ভেবেছিলাম ১৪৫এর মধ্যে পুনেকে আটকে দিতে পারব। বোলিং আক্রমণকে আরো আক্রমণাত্মক হতে হবে। তবে শেষে খারাপের থেকে ভালোই বেশি।’