ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের পয়েন্ট খোয়ালো আর্সেনাল

Link Copied!

arsenalস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু তা কাজে লাগাতে পারল না গানাররা। প্রতিপক্ষ সান্ডারল্যান্ডের মাঠে হোঁচট খেয়েছে তারা। দুই পয়েন্ট খুইয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। রোবরার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেন ওয়েঙ্গারের দল।
এমন ফলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানেই পড়ে থাকতে হলো আর্সেনালকে। ৩৫ ম্যাচ শেষে গানারদের অর্জন ৬৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ম্যানসিটির অবস্থান তৃতীয়। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটি রয়েছে লেস্টার সিটির দখলে। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে টটেনহাম হটস্পারসের অবস্থান দ্বিতীয়।
সান্ডারল্যান্ডের মাঠে খুব একটা কিছু সুযোগ তৈরি করতে পারেনি আর্সেনাল। তা ছাড়া গুটিকয়েক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি গানাররা। ৩৩ মিনিটে অ্যালেক্সিস সানচেজ ফ্রি-কিক থেকে গোল পাওয়ার মঞ্চ তৈরি করেছিলেন, কিন্তু সান্ডারল্যান্ডের গোলরক্ষক শটটি রুখে দিয়ে হতাশ করেছে আর্সেনালকে।
আবার খেই হারিয়ে ফেলা আর্সেনাল গোলও হজম করতে পারত! ৫২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডেফোর দুর্দান্ত এক শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক পিওতর চেক। এতে লজ্জা এড়ায় ওয়েঙ্গারের দল।