স্পোর্টস ডেস্ক : রোববার বার্সেলোনা ওপেনের ফাইনালে নিশিকোরিকে ৬-৪, ৭-৫ গেমে হারালেন রাফায়েল নাদাল। আর তাতে ঘরের মাঠের এই টুর্নামেন্টে নবমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন নাদাল। এ নিয়ে দশমবারের মুখোমুখি লড়াইয়ে নয়বারই নিশিকোরিকে পরাস্ত করলেন স্প্যানিশ এই টেনিস তারকা।
এ ছাড়া ক্লে-কোর্টে আর্জেন্টিনার সাবেক তারকা গিলেরমো ভিয়াসের সর্বোচ্চ ৪৯টি শিরোপা জয়ের রেকর্ডটিও স্পর্শ করলেন তিনি। শিরোপা জিততে পেরে দারুণ খুশি নাদাল। বললেন, ‘দারুণ দুটি সপ্তাহ কাটল আমার। দীর্ঘদিন ধরে ফর্মে ফেরার চেষ্টা করেছি। অবশেষে সফল হলাম।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নাদাল বলেন, ‘আমাকে সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। শিরোপা জিততে পেরে ভালো লাগছে।’

