ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খরা পীড়িত দুই গ্রামের দায়িত্ব নিলেন আমির

Link Copied!

amirবিনোদন প্রতিবেদক : সত্যমেব জয়তের আমির খানকেতো মনে আছে। সিনেমার পাশাপাশি সামাজিক কাজকর্মে যার জুড়ি নেই। সামাজিকভাবে এমন দায়বদ্ধ একজন শিল্পীর পক্ষেই সম্ভব মানুষের পাশে দাঁড়াতে যে কোনো বড় চ্যালেঞ্জ নেয়া। এবার তেমনই এক তাক লাগানো খবর এলো। খরা পীড়িত দু’টো গ্রামই দত্তক নিয়ে নিলেন আমির খান।
পানির অভাবে হাহাকার দেখা দিয়েছিলো গ্রাম দুটিতে। কৃষকদের ফসলও নষ্ট হয়ে যাওয়া আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে ধুঁকছিলো গ্রামবাসী। আমির গিয়েছিলেন জল ফাউন্ডেশন ও সত্যমেব জয়তে ওয়াটার ক্যাম্পেইনের কাজে। সেখানেই গ্রাম দুটির মানুষের এ অবস্থা শুনে ঠিক থাকতে পারলেন না। দায়িত্ব নিয়ে নিলেন।
মহারাষ্ট্রের খরা কবলিত গ্রাম দুটি হলো তাল ও কোরেগাঁও। তবে, ভারতের প্রায় ১০ টি রাজ্য খরার সমস্যায় জর্জরিত। পানীয় জল নিয়ে খরা কবলিত এলাকাগুলিতে হাহাকার দেখা দিয়েছে। ফসল নষ্ট হওয়ায় কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। যদিও এখন পানীয় জল সংগ্রহই তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্র খরা পরিস্থিতি চরম পর্যায়ে উঠেছে। মহারাষ্ট্রের তীব্র খরা মোকাবিলায় বলিউডের অন্যান্য তারকারাও এগিয়ে এসেছেন। অভিনেতা অক্ষয় কুমার ৫০ লাখ টাকা দান করেছেন। নানা পাটেকরও খরা পীড়িতদের জন্য তহবিলে অর্থ সংগ্রহের কাজ করছেন।