ঢাকাMonday , 25 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিসকে জরিমানা, হতে পারেন নিষিদ্ধ

Link Copied!

younisস্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ৩৮ বছর বয়সী ইউনিস খান। অনেক উদীয়মান ক্রিকেটারের আদর্শ তিনি। তার কাছ থেকে এমন আচরণ আশা করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। এর জন্য ইউনিসকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এমনকি তিন থেকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।
কী এমন আচরণ? চলমান পাকিস্তান ওয়ানডে কাপে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইউনিস। ছুড়ে দেন চ্যালেঞ্জ। এখানেই শেষ নয়, টুর্নামেন্ট ছেড়ে নিজ বাড়িতে চলে যান খাইবার পাখতুন দলের অধিনায়ক।
পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘শাহরিয়ার খান এমন আচরণে সন্তুষ্ট নন। ইউনিসের মতো একজন সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশা করেননি তিনি। তা ছাড়া আম্পায়ার, রেফারি কিংবা বোর্ডের কাউকে তো এভাবে চ্যালেঞ্জ করতে পারেন না কোনো খেলোয়াড়।’