বিনোদন প্রতিবেদক : নাটকের নাম ‘ম্যানিব্যাগ’। নির্মাতা চয়নিকা চৌধুরীর নতুন নাটক। নাটকে একজন পকেটমার আবুল হায়াত। তবে খুব ধুরন্ধর ব্যাক্তি। কেউ ধরতে পারেনা। এলাকাসী তো বটেই নিজের মেয়ে নাদিয়াও জানেনা বাবা পকেটমার।
নিন্মবিত্ত পরিবারের নাদিয়ার জন্ম হলেও বাড়িতে টিভি ফ্রিজ থেকে শুরু করে কম্পিউটার সবই আছে। একটা সময় আশেপাশের লোকজন কানাঘুষা করে, এতো টাকা পায় কোথায়। নাদিয়ারও একই প্রশ্ন, বাবা কোন কাজকর্ম করেনা টাকা পায় কোথায়?
নাটকটিতে নাঈমকে দেখা যাবে আবুল হায়াতের শিষ্যের চরিত্রে। তাকে পাওয়া গেলো না ফোনে। তবে নাদিয়া জানালেন, ‘একদিন আবিস্কার করলাম বাড়িতে অনেকগুলো ম্যানিব্যাগ। আনিসুর রহমান মিলন ভাইয়ের একটি ম্যানিব্যাগ বাবা চুরি করে। সে খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে আসে। তখনেই জানলাম, বাবা একজন পকেটমার। আর তার শিষ্যের চরিত্রে অভিনয় করছে নাঈম।’
স্বামীকে পকেটমারের চরিত্রে দেখতে কেমন লাগছে? জিগেস করতেই নাদিয়ার হা হা হাসি।
গত ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল নাটকটির শুটিং হয়েছে দক্ষিনখানে। নুরুল আলম আতিকের লেখা এ নাটকটি ঈদে প্রচার হবে।

