পাবনা প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে পাবিপ্রবির ক্যাম্পাস চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন শিক্ষক সমিতির সভপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পাবিপ্রবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর আওয়াল কবির, ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ, ডিবিএ চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আব্দুল আলীম।
বক্তারা প্রফেসর ড. এএফএম রেজাউল করিম হত্যাসহ সকল শিক্ষক হত্যাকাণ্ডে জড়িত ও দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

