ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

Link Copied!

Accidentকুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এডভান্স সিএনজি পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নলচর গ্রামের আবদুল লতিফের ছেলে সাইফুল ইসলাম ও একই উপজেলার কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে প্রাইভেটকার আরোহী সাইফুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন নিহত হন।
এ দুর্ঘটনায় প্রাইভেটকারের অপর আহত ১ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে।