ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুনঃনিবন্ধন না করলে ১ মে বন্ধ হয়ে যাবে সিম

Link Copied!

tarana-halimনিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন না করলে ১ মে সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এর পরে খুব স্বল্প সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলি একেবারেই বন্ধ হয়ে যাবে।
রোববার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে‌‌ ‌৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়ে এয়ারটেল-এর সচেতনতা র‌্যালিতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘জনগণের উপকার ও হয়রানি বন্ধ রোধেই এই পদ্ধতি। দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে সিম পুনঃনিবন্ধনে। বর্তমানে দেশে সব মিলিয়ে আমাদের প্রায় ১৩ কোটির উপরে সিম হোল্ডার রয়েছে। ইতোমধ্যেই নিবন্ধন ৭ কোটি ছাড়িয়ে গেছে।’ এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সমেয়ের মধ্যেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এমনও দেখেছি একটা এনআইডি’র বিপরীতে ২৫ হাজার সিম পুনঃনিবন্ধন হয়েছে। এই অনিয়ম দূর করার জন্যই নিজে এসে সিম নিবন্ধন করতে হবে। এতে করে আর কেউ একটি এনআইডি দিয়ে ২৫ হাজার সিম নিবন্ধন করতে পারবে না।’
তারানা হালিম বলেন, ‘আমরা জানি এ কার্যক্রমের কারণে কিছু সংখ্যক সিম ঝরে পড়বে। আমরা শুরু থেকে যে কথা বলে আসছি, এখনো সে অবস্থানেই অনড় আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ কার্যক্রম সফলভাবে শেষ হলে অবৈধ ভিওআইপিসহ সব ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িতরা সহজেই ঝরে পড়বে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়েজুর রহমান চৌধুরী, বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেল-এর সিইও পিডি শর্মা, এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব নন্দী প্রমুখ।