ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণে আটক ৩

Link Copied!

Rape1সাভার (ঢাকা) প্রতিনিধি  : সাভারের গেন্ডার পদ্মা কলোনি এলাকায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সৎ মেয়ে ও বাবাসহ প্রতিবেশী তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে গেন্ডার পদ্মা কলোনি এলাকার মামুনুর রশীদের কলোনি থেকে তাদের আটক করা হয়।
ধর্ষিতা শিশুর বাবা জানায়, সাভারের সাধাপুর এলাকায় রাজমিস্ত্রীর কাজ শেষে রাতে বাসায় ফেরেন তিনি। দুপুরে বাবা-মায়ের অনুপস্থিতিতে তাদের বার বছরের শিশুকে সৎ মেয়ে কামনার সহায়তায় পাশের কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে রিকশাচালক সুরুজ মিয়া। টের পেয়ে প্রতিবেশীরা সৎ মেয়ে কামনাসহ রিকশাচালক সুরুজ মিয়াকে কলোনির একটি কক্ষে আটকে রাখে।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সালাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে আটককৃতরা। জিজ্ঞাসাবাদে এর আগেও শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া যায় অপর ভাড়াটিয়া সুমন মিয়ার বিরুদ্ধে। রাতে সৎ মেয়ে কামনাসহ অভিযুক্ত রিকশাচালক সুরুজ মিয়া ও অপর অভিযুক্ত সুমন মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।