নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ২ নম্বরে অজ্ঞাত পরিচয়ের ব্লুবার্ড কোম্পানির এক সিকিউরিটির মৃত্যু হয়েছে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী নেছার জানান, তারা মিরপুর ২ নম্বরের সেকশন এ, ১ নম্বর গলির পানির ট্যাংকির পাশের একটি নির্মাণাধীন দশতলা ভবনে কাজ করতেন। ওই ভবনের দ্বিতীয় তলায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি।
সকালে তাকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তারা ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

