ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ সমর্থকের হামলায় ৩ সাংবাদিক আহত

Link Copied!

Hamlaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ১০টার দিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জেলার সরাইলের চুন্টা ইউনিয়নে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া ও তার সমর্থকদের হাতে হামলার শিকার হন ৩ সাংবাদিক। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। র‌্যাব, পুলিশের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রগুলোতে কাজ করছে বিজিবি। তবে সরাইলের চুন্টা এলাকায় এসি একাডেমি কেন্দ্রে সকাল ১০টার দিকে সরকার দলীয় প্রার্থী শাহজাহান মিয়ার নৌকা প্রতীকের পক্ষে প্রকাশ্যে সিল মারতে গেলে সাংবাদিকরা তা ধারণ করতে থাকেন।
এ সময় আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান মিয়ার নির্দেশে তার কর্মী-সমর্থকরা সাংবাদিকের ওপর হামলা করেন। এ সময় আহত হয় এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, ক্যামেরা পারসন সুমন রায়, মাইটিভির ক্যামেরা পারসন হাসান জাবেদ। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে, আহত সাংবাদিকদের দেখতে সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা।
এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য জানান, পেশাগত দায়িত্ব পালনকালে নৌকা প্রতীকের সমর্থকদের অনৈতিক কাজ ক্যামেরাবন্দী করার সময় শাহজাহান মিয়ার নেতৃত্বে আমাদের ওপর হামলা করে তার কর্মী ও সমর্থকরা।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।