ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

Link Copied!

Dead Bodyসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী  হাসপাতাল ভাঙচুর করেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে শহরের দরগা রোডস্থ মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত খায়রুল ইসলাম (১৪) শহরের রহমতগঞ্জ মহল্লার মনোয়ারুল ইসলামের ছেলে ও সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
নিহতের দাদা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এলার্জিজনিত কারণে স্কুলছাত্র খায়রুলকে মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তাররা যথাযথ চিকিৎসা না দেয়ায় রোগীর অবস্থার অবনতি ঘটে। এ সময় ইন্টার্নি চিকিৎসক ডা. পিয়াস তার চিকিৎসা দেয়। এর পরই রোগী মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী  হাসপাতাল ভাঙচুর করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, রোগী মারা যাওয়ার ঘটনায় স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।