ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Link Copied!

rapeলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের দাসেরহাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে চট্টগ্রামের ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন জামাল।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক গণেশ চন্দ্র শীল জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জামাল উদ্দিন চট্টগ্রামের ডবলমুরিং থানার ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যার পর সদর উপজেলার দাসেরহাট রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী খাতা ও কলম কেনার জন্য বাড়ি সংলগ্ন দাসেরহাট বাজারে যায়। পরে তিনি বাড়ি ফেরার পথে স্থানীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন ও তার সহযোগী ওসমান ওই ছাত্রীকে কৌশলে দাসেরহাট বাজারের জামালের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন সকালে ধর্ষক জামাল ও তার সহযোগী ওসমানকে আসামি করে মামলা করে ভিকটিমের ভাই।