ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধ, যুবকের আত্মহত্যা

Link Copied!

Suisideঝিনাইদহ প্রতিনিধি : জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামে শামীম মণ্ডল (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম ওই গ্রামের মৃত কদর মণ্ডলের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, রাতে পারিবারিক কলহের জের ধরে ভাই মমিন মণ্ডল ও সাইফুল মণ্ডলের সঙ্গে বাক-বিতণ্ডা হয় শামীমের। এক পর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশে পান বরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শামীম। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শামীম আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
তবে তার স্ত্রী জোস্না বেগম জানান, জমির কারণে তার স্বামীকে হত্যা করা হয়েছে।