কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কোম্পানির গাড়ি থেকে ২০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফ দমদমিয়া চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তবে এখনো আটকদের নাম জানা যায়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, টেকনাফ থেকে ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কোম্পানির গাড়ি ঢাকার উদ্দেশে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দমদমিয়া চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
আটকদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

