ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু নিহত

Link Copied!

Accidentসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আলীপুর গ্রামে ট্রাকচাপায় মাসুম বিল্লাহ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভোমরা-আলীপুর সড়কের আলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাসুম বিল্লাহ ওই গ্রামের জাবের আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালক রায়হানকে (২৫) আটকের পর পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, মাসুম বিল্লাহ তার মায়ের সঙ্গে বাড়ির সামনে রাস্তায় বিচালি শুকাতে দিচ্ছিল। একপর্যায়ে তার মা বাড়ির ভেতর বিচালি আনতে গেলে ভোমরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক মাসুম বিল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, ঘটনাস্থল থেকে ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।