ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জ ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধার, মা এখনও নিখোঁজ

Link Copied!

boatনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে নিখোঁজ শিশু সাব্বিরের (৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মা সেতু বেগম (২৫) এখনও নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলার মাহমুদ নগর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ এসআই আবু তাহের লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘একই সঙ্গে নিখোঁজ শিশুটির মাকে উদ্ধারের চেষ্টা চলছে।’
তিনি আরো জানান, ‘গতকাল রাতে বাবা চাঁন মিয়া (৪০) নিখোঁজ থাকলেও রাতে তিনি সাঁতরে তীরে উঠতে পারেন।’
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকাতে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা পারাপারের সময়ে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। তখন যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকে চাঁন মিয়া (৪০), তার স্ত্রী সেতু বেগম (২৫) ও চার বয়সী ছেলে সাব্বির।