ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে সোনার বার ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

Link Copied!

bgbচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি ৬ এর মুন্সিপুর সীমান্ত চৌকির টহলদল ৬২০ গ্রাম ওজনের দুটি সোনার বার ও একটি মোটরসাইকেলসহ শফিউল আলম কাজল (৪০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শফিউল নাস্তিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
শফিউল সাংবাদিকদেরকে জানান, তিনি সোনার বারের বাহক। সোনার বার দুটি গেদে সীমান্তে পৌঁছাতে পারলে এক হাজার টাকা মজরি পেতো। দর্শনার পুরাতন বাজারের জনৈক শরীফের কাছ থেকে নিয়ে তা সীমান্তের ওপারে গেদের গোপাল ঘোষের কাছে পাঠানো হচ্ছিল।
দুপুর সাড়ে ১২টায় বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিজিবি-৬ এর পরিচালক মোহাম্মদ আমির মজিদ সাংবাদিকদের জানান, আটককৃত সোনা ও মোটরসাইকেলের মূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।