ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

Link Copied!

Yabaনারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার ফতুল্লা জামতলায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টায় ফতুল্লা মডেল থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য ও ছবি প্রদান করেন। গ্রেপ্তারকৃত শাপলা বেগম (২৫) দিনাজপুরের বিরামপুর থানার চকপাড়ার বাবু মিয়ার স্ত্রী। আর একই এলাকার আশরাফের স্ত্রী আমেনা আক্তার রীতা (২৮)।
ফতুল্লা থানার উপ পরিদর্শক (এএসআই) নাহিদ আহমেদ ও কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃত রিতা ও তার বোন শাপলা চিহ্নিত মাদক বিক্রেতা। জামতলার মাদক বিক্রেতা মাসুম এ দুইজনকে নিজের স্ত্রী পরিচয়ে বিভিন্ন ভাড়া বাড়িতে রেখে ইয়াবা ও মাদক বিক্রি করাতো। মঙ্গলবার রাতে প্রথমে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে শাপলা বেগম ও তার দেয়া তথ্যমতে জামতলা থেকে রিতাকে গ্রেপ্তার ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চক্রের অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।