ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইফোন ৭ আসছে জুনে

Link Copied!

iphone7প্রযুক্তি ডেস্ক : জুনে বাজারে আসতে চলেছে আইফোন ৭। এসময় অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন অবমুক্ত করবে অ্যাপল। নতুন ফোন ও অপারেটিং সিস্টেমের ঘোষণা আসতে পারে ১৩ জুন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়াল্ড ওয়াইড কনফারেন্সে।
অ্যাপল ইঙ্গিত দিয়েছে, তাদের সব ধরনের অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন জুনে অবমুক্ত করা হবে। বিশেষ করে আইওস ডিভাইসের নতুন ভার্সনের অপারেটিং সিস্টেম তখন উন্মুক্ত হবে। পাশাপাশি অ্যাপল ডিভাইসের জন্য কণ্ঠস্বর নিয়ন্ত্রিত অ্যাপ সিরির নতুন ভার্সন আসবে। এ সময় ফোনটিও অবমুক্ত করা হতে পারে।
ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ১৩ জুনের ইভেন্টে অ্যাপল আইওএস ১০ অবমুক্ত করবে। আইওএস মূলত আইফোন এবং আইপ্যাডের অপারেটিং সিস্টেম। এছাড়াও অ্যাপল ওএস এক্সের নতুন ভার্সন অবমুক্ত করবে।
খুব সম্ভবত অ্যাপল ১৩ জুনের আগেই এই সফটওয়্যারগুলো কাজ সম্পন্ন করবে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন সবার কাছে পৌঁছে যাবে।