ঢাকাTuesday , 19 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্রোন যখন ডাক পিয়ন

Link Copied!

dronপ্রযুক্তি ডেস্ক : এই সময়ের ড্রোনের উত্থান বেশ ঘটা করেই হচ্ছে। বিভিন্ন কাজে ড্রোনের সম্পৃক্ততা বাড়ছে। এবার ডাক পিয়ন রূপে আবিভূত হলো ড্রোন। অস্ট্রেলিয়ার ডাক বিভাগ ড্রোনের মাধ্যমে বাসা-বাড়িতে চিঠি সরবরাহের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, ইতোমধ্যে অষ্ট্রেলিয়ার ডাক বিভাগ ড্রোনের মাধ্যমে চিঠিপত্র প্রেরণের ফিল্ড টেস্ট সম্পন্ন করছে। ড্রোনের মাধ্যমে তারা ছোট আকারের প্যাকেজ প্রেরকের কাছে পৌঁছে দিতে পেরেছে।
ডাক বিভাগ পরিকল্পনা করেছে, আপদকালীন সময়ে ঔষধের মত জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র ড্রোনের মাধ্যমে পৌঁছে দেয়ার।
অষ্ট্রেলিয়ার ডাক বিভাগ জানিয়েছে, তারা ড্রোনের মাধ্যমে উপকূলীয় এলাকায় পণ্য পরিবহনের চিন্তা ভাবনা করছে। তবে গ্রামে এই পরিষেবা চালু হচ্ছে না।