ঢাকাTuesday , 19 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় অপহৃত শিশু নাটোরে উদ্ধার

Link Copied!

kidnafসাভার (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার জিরানী থেকে মুন্নী নামে ৫ বছরের শিশু অপহরণের একদিন পর নাটোরের সিংড়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে আশুলিয়া পুলিশ। এ সময় আটক করা হয় দুই অপহরণকারীকে।
মঙ্গলবার ভোরে নাটোরে সিংড়া থানার পাঠকান্দি গ্রাম থেকে আশুলিয়া পুলিশের একটি দল শিশুটিকে উদ্ধার করে। আটক ইসমাইলের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি আশুলিয়া পোশাক কারখানায় কাজ করত। প্রায় চার বছর আগে মো. জলিলের বাড়িতে ভাড়া থাকত। অপর আটক আসলামের বাড়ি নাটোরের সিংড়া থানায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়ার থানার এসআই আশরাফুল আলম জানান, গত ১৭ এপ্রিল রাতে জিরানীর টেংগুরী এলাকার মো. জলিলের ৫ বছরের মেয়ে মুন্নীকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় পূর্ব পরিচিত ইসমাইল নামে এক ব্যক্তি। পরে শিশুটির বাবার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ রকম অভিযোগের ভিত্তিতে মুঠোফোনের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা চলতে থাকে।
এদিকে আজ ভোরে নাটোরের সিংড়া থানা এলাকার দুর্গম এলাকা থেকে শিশু মুন্নীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইসমাইলসহ দুই অপহরণকারীকে আটক করা হয়। তবে ইতোমধ্যে অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ১৯ হাজার টাকা পাঠানো হয়েছিল।
এ বিষয়ে আশুলিয়া থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।