ঢাকাMonday , 18 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের ২ দিন পর ৩ ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

deadবান্দরবান প্রতিনিধি : অপহরণের দুই দিন পর বান্দরবানের ডিম পাহাড় থেকে তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে থানছি থানা পুলিশ।
সোমবার বিকেল ৩টার দিকে থানছি-আলিকদম সড়কে ডিম পাহাড়ের ২৮ কিলোমিটার এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আবু বক্কর (৪০), নুরুল আবছার (৩৫) ও মো. সাহাব উদ্দিন (৪০)।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে স্থানীয়দের সহায়তায় ডিম পাহাড়ের ২৮ ও ২৯ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে লাশ তিন উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে জন ত্রিপুরা ও জসিম উদ্দিনসহ চার জনকে আটক করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার বিকেল ৪টার দিকে আলীকদম থেকে তিন গরু ব্যবসায়ী মোটরসাইকেলে করে থানচি যাচ্ছিলেন। পথে ডিম পাহাড় এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।