ঢাকাMonday , 18 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Link Copied!

fireহবিগঞ্জ প্রতিনিধি : হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হবিগঞ্জে দুই সহোদরসহ আর তিন জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই কৃষক। এর আগে, গত শনিবার হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা, লাখাই উপজেলার বুল্লা ও ভাদিকারা গ্রামে বজ্রপাতে যুবলীগ নেতাসহ তিন জনের মৃত্যু হয়। এ নিয়ে গত দুই দিনে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হলো।
সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুরী হাওড়ে ও বানিয়াচং উপজেলার কামালখানী দ্বিতীয় দফা বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামের মদা উল্লাহর ছেলে জুয়েল, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল আজলের দুই ছেলে আব্দুল লালিম ও অলি।
এলাকাবাসী জানান, বিকেলে গুঙ্গিয়াজুড়ী হাওড়ে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে আহত হন আব্দুল লালিম ও অলি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামের জুয়েল হাওড় থেকে ট্রলিতে করে ধান আনার সময় বজ্রাঘাতে মারা যান।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গত শনিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২), লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি রমজান আলী (৩৮) ও ভাদিকারা গ্রামের শফিকুল আলম (৩০) বজ্রপাতে মারা যান।