বিনোদন ডেস্ক : ‘দ্য জঙ্গল বুক’ প্রথম কোনো হলিউডের সিনেমা যা ইউরোপ-আমেরিকা মুক্তির আগে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে গত ৮ এপ্রিল। আর মুক্তির আট দিনেই ভারতের বক্স অফিসে ছবিটি উঠিয়ে নিল ৮০ কোটি রুপি! ভারতের প্রেক্ষাগৃহে কোনো হলিউড সিনেমা হিসেবে এটা রীতিমত মস্ত রেকর্ড! বক্স অফিসের ইতিহাস বলে, এর আগে শুধু আছে গেল বছরে মুক্তি পাওয়া পল ওয়াকার ও ভিন ডিজেলে সিনেমা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭’!
জঙ্গল বুক মুক্তির চারদিনেই পঞ্চাশ কোটি রুপিও মাইলফলক স্পর্শ করে। মুক্তির চারদিনে এমন সাফল্যের পর গত চারদিনেও ‘জঙ্গল বুক’ যথেষ্ঠ দাপট দেখিয়েছে বলিউডের প্রেক্ষাগৃহে। ৫ম, ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম দিনে ছবিটি যথাক্রমে আয় করেছে ৬.৯৮ কোটি, ৭.৯ কোটি, ১০.৯ কোটি এবং ৮ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির আট দিনে ‘জঙ্গল বুক’ আয় করেছে প্রায় ৮৩ কোটি রুপি! মনে করা হচ্ছে হলিউডের কোনো সিনেমা হিসেবে ভারতের প্রেক্ষাপটে ইতিহাস গড়তে যাচ্ছে ‘জঙ্গল বুক’!
বলিউডে ‘জঙ্গল বুক’-এর রেকর্ডসমূহ:
*চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের বক্স অফিসে প্রথম সপ্তাহে আয় করা ছবিগুলোর মধ্যে ‘জঙ্গল বুক’-এর স্থান দ্বিতীয়!
*বুধবারে সাধারণত বলিউডের বক্স অফিসে মন্দাভাব চললেও গত সপ্তাহের বুধবারটিও ছিল ‘জঙ্গল বুক’-এর দখলে। গত বুধবারে হলিউডের কোনো ছবি হিসেবে বলিউডের প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি আয় করার রেকর্ডটিও নিজের করে নেয় ‘জঙ্গল বুক’।
*‘জঙ্গল বুক’ মুক্তি পেয়েছে মাত্র আটদিন হল, আর এরইমধ্যে ভারতের ইতিহাসে আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। এর আগে শুধু আছে গেল বছরে বিশ্বের সবচেয়ে বাণিজ্যিক সিনেমা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর নাম।
হলিউডের কোনো সিনেমা হলিউডে মুক্তির আগেই প্রথমবারের মত মুক্তি দেয়া হল ভারতীয় প্রেক্ষাগৃহে। হলিউডের নীতি নির্ধারকদের বিশ্বাসের সেই মূল্যও দেয় ভারতীয় দর্শক। তাই ভারতে মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নেয় ১০.০৯ কোটি রুপি। যা ভারতীয় সুপারস্টারদের অভিনীত যে কোনো সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়।
ভারতীয় কিশোর নীল শেঠি অভিনীত ছবিটি মুক্তির আট দিনে আয় করেছে ৫৪ কোটি রুপি। এমন সাফল্য সাধারণত বলিউডের সুপারস্টার অভিনীত কোনো তারকার সিনেমার ক্ষেত্রেও দেখা যায় না। এমন সাফল্যে অভিভূত গোটা ‘জঙ্গল বুক’-এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ঠরা। তাছাড়া ছবিটি চলতি বছরে মুক্তির প্রথম দিনে বলিউডে সবচেয়ে বেশি আয় করা ছবি হিসেবে তৃতীয় স্থান দখল করেছে। প্রথম ও দ্বিতীয়স্থানে আছে যথাক্রমে গতকাল মুক্তি পাওয়া কিং খানের ছবি ফ্যান এবং অক্ষয় কুমার অভিনীত ছবি ‘এয়ারলিফট’।
পোস্টার, টিজার আর ট্রেলারে বিশ্ব সিনেমার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘দ্য জঙ্গল বুক’ সিনেমাটি। হলিউডের প্রেক্ষাগৃহগুলো ছবিটি মুক্তি পেয়েছে গত ১৫ এপ্রিল। কিন্তু তার আগে সাম্প্রতিক ইতিহাসে প্রথম কোনো সিনেমা হলিউডের একসপ্তাহ আগে মুক্তি পেল ভারতীয় প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন জন ফেব্রুয়া। অজগর কায়ের চরিত্রে গলা দিয়েছেন স্কারলেট জনসন। এছাড়াও আছেন, বেন কিংস্লে (বাঘিরা), ইদ্রিশ এলবা (শের খান), বিল মুরে (ভালু)।

