ঢাকাSunday , 17 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় সিমেন্ট বোঝাই লাইটার জাহাজডুবি

Link Copied!

boatচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম থেকে আবুল খায়ের গ্রুপের সিমেন্ট ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জ যাওয়ার পথে হাতিয়া উপকুলের কাছে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
রোববার সকাল ১০টার দিকে এমভি সুহী-৩ নামে একটি লাইটার জাহাজের ধাক্কায় এমভি টিটু-১২ নামের এই লাইটকার জাহাজটি ডুবে যায় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সম্পাদক নবী আলম। তবে এই জাহাজ ডুবিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জাহাজডুবি প্রসঙ্গে চট্টগ্রামে দায়িত্বরত বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, একটি লাইটার জাহাজের ধাক্কায় সিমেন্ট ক্লিংকার বোঝাই টিটু-১৫ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
ডুবে যাওয়ার সময় একই মালিকের অন্য একটি লাইটার জাহাজ ডুবন্ত জাহাজ থেকে নাবিক ও শ্রমিকদের উদ্ধার করতে সক্ষম হয়। ফলে এতে কেউ হতাহত হয়নি।