বিনোদন প্রতিবেদক : নামকরা মনোচিকিৎসক নিশো, অন্যদিকে মৌসুমী হামিদ কিছুটা অপ্রকৃতস্থ। ঘটনাচক্রে দুজনের মধ্যে গড়ে উঠে একটা বোঝাপড়া। গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে কাহিনি চিত্র ‘ব্রেকআপ দেন ওয়াকআপ’।
সম্প্রতি মানিকগঞ্জে শুরু হয়েছে ‘ব্রেকআপ দেন ওয়াকআপ’ এর চিত্রধারণের কাজ। এতে সাইকোলজিস্ট নিশোর বিপরীতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রটি এমন যে, এক সঙ্গে অনেকগুলো রূপ ধারণ করে। নাটকটিতে এমনও দেখা যাবে যে, আমার পাশে কেউ নেই, অথচ অদৃশ্য কারো সঙ্গে কথা বলছি। কিংবা পরিচয় করিয়ে দিচ্ছি।’
কাহিনি চিত্র ‘ব্রেকআপ দেন ওয়াকআপ’ এ নিশো-মৌসুমী ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত। শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে।

