ঢাকাSunday , 17 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে খেলতে আসায় শোকজ নোটিশ মালিঙ্গাকে

Link Copied!

maliggaস্পোর্টস ডেস্ক : ইনজুরি যেন পেয়ে বসেছিল লাসিথ মালিঙ্গাকে। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের মাঝপথে চোট পান তিনি। সেই চোটের কারণে খেলতে পারেননি টি২০ বিশ্বকাপও। চোট নামক ঘাতকের আঘাতপ্রাপ্ত মালিঙ্গাকে মৌসুমের শুরু থেকে পায়নি মুম্বাই ইন্ডিয়ানস। তবে লঙ্কান এই তারকাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে ছিলেন চ্যাম্পিয়ন দলটির কর্তারা।
মুম্বাইয়ের অপেক্ষার অবসান হলো। দলে যোগ দিলেন মালিঙ্গা। কিন্তু এসেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের থেকে শোকজ নোটিশ পেলেন তিনি। কারণ বোর্ডের অনুমতি ছাড়াই নাকি আইপিএলে খেলতে এসেছেন ৩২ বছর বয়সী এই ফাস্ট বোলার!
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, তাদের মেডিকেল টিমের অনুমতি না নিয়েই আইপিএলে খেলতে এসেছেন মালিঙ্গা। কেন এমনটা করলেন তিনি, তার জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
গত শুক্রবার মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যোগ দেন মালিঙ্কা। তাকে পেয়ে রোমাঞ্চিত দলের কোচ রিকি পন্টিং। বলেন, ‘আমি বিশ্বাস করি, কয়েকটি ম্যাচের পরই মালিঙ্গা মাঠে নামতে পারবে। তার ফিটনেস বলছে এমনটাই। আপাতত আমাদের দলের সঙ্গে রয়েছে। অনুশীলন চালিয়ে যাবে।’
তবে বোর্ডের ঝামেলার কারণে মালিঙ্গার আইপিএলে খেলা নিয়েই শঙ্কা জেগেছে। দেখা যাক, সেই ঝামেলা কাটিয়ে খেলতে পারেন কি না গত আসরগুলোতে আলো ছড়ানো এই ক্রিকেটার।