সিলেট প্রতিনিধি : সিলেটে ৮ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রিকাবিবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।
শনিবার থেকে শুরু হওয়া মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

