বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন না ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রী পরিনীতি চোপড়া। সর্বশেষ সিনেমা করেছেন সেই ২০১৪ সালে। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। গত বছরের ডিসেম্বরে হঠাৎ এক হট ফটোশুট করে আলোচনায় আসেন তিনি। এরপরও কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এমনটা শোনা যায়নি। তবে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিয়ে আলোচনায় না আসলেও ফের আরো একটি ফটোশুট করে আলোচনায় পরিনীতি চোপড়া!
গেল বছরে সুপারস্টার অভিনেতা সালমান খানের বিপরীতে ‘সুলতান’ ছবিতে অভিনয় করার গুজব দিয়ে আলোচনায় এসেছিলেন বটে কিন্তু সে সিনেমায় তাকে না নিয়ে চুড়ান্ত করা হয় আনুশকা শর্মাকে। এরপর নিজের ফেসবুক ও টুইটারে বেশকিছু ছবি পোস্ট করেন পরিনীতি চোপড়া। যে ছবিগুলোতে দুর্দান্ত আবেদনময়ী রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি। ছবি পোস্ট করার পরেই ভারতের প্রায় সব দৈনিক ও অনলাইন খবরে কাগজে আলোচনায় পরিনীতি। গত বছরের ডিসেম্বরে সেইসব বোল্ড ফটোশুটের পর ফের ফটোশুটের জন্যই আলোচনায় এলেন পরিনীতি চোপড়া। তবে এবার তিনি এলেন ‘ম্যানস ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায়!
সম্প্রতি নিজের টুইটে বিখ্যাত ম্যাগাজিন ‘ম্যানস ওয়ার্ল্ড’-এর এপ্রিল সংখ্যা বাজারে আসে। আর তাতে দুর্দান্ত রকমের আবেদনময়ী দেখায় তাকে। একেবারে পুরোদমে স্লিম ফিগারের পরিনীতি।
উল্লেখ্য, ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বাল’ দিয়ে অভিনয়ে পা রাখেন পরিনীতি। এরপর ইশাকজাদে ছবিতে অর্জুন কাপুরের সাথে অভিনয় দিয়ে জনপ্রিয়তা লাভ করতে সমর্থ হন তিনি। এরপর শুদ্ধদেশি রোমান্স এবং কিল দিল ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান পরিনীতি।

