ঢাকাSaturday , 16 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদের বাবা হওয়ার খবর প্রথম জানে কারিনা!

Link Copied!

shahid-miraবিনোদন ডেস্ক : শিগগিরই প্রথম সন্তানের বাবা হতে চলেছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর, অন্তত বলিউডের সংবাদ পরিবেশন করেন এমন উৎস থেকে এমন খবরই ক’দিন ধরে শোনা যাচ্ছে। আর এবার জানা গেল শহীদের সন্তান হওয়ার খবর প্রথম কানে যায় শহীদেরই প্রাক্তন প্রেমিকা ও বর্তমানে সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুরের!
ইন্ডিয়া টুডে’র বরাত দিয়ে জানা যায়, শিগগিরই বাবা হতে চলেছেন শহীদ কাপুর। আর এই খবরটি তাদের পরিবার ছাড়া যে মানুষটি প্রথমে জানতে পারেন তিনি নাকি শহীদরে প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর! এমন খবরের পেছনে যুক্তি দেয়া হচ্ছে, যখন প্রথমবার শহীদ বাবা হওয়ার খবরটি শুনতে পারেন তখন তিনি বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমা ‘র‌্যাঙ্গুন’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আর সে ছবিতে তারসঙ্গে সহ-অভিনেতা হিসেবে আছেন কারিনার স্বামী সাইফ আলী খান। শহীদের সঙ্গে সঙ্গে তিনিও নাকি এ সুসংবাদটি শুনতে পান। ধারনা করা হচ্ছে সাইফ আলীর মাধ্যমেই কারিনাও অন্য সবার আগে প্রাক্তন প্রেমিক শহীদের বাবা হওয়ার খবরটি জানতে পারেন!
এক সময়ের রোমান্টিক জুটি শহীদ-কারিনা। একসঙ্গে একাধিক সিনেমাও করেছেন তারা। পেশাদার জীবন ছাপিয়ে একসময় তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। কিন্তু মাঝপথে ব্রেক-আপ হয়ে গেলে এরপর থেকে একজন অন্যজনের ছায়াও মাড়ান না তারা। একসঙ্গে তাদের অভিনীত শেষ সিনেমা ২০০৭ সালে নির্মিত ‘জব উই মিট’। যা বক্স অফিসে ব্যাপক বাণিজ্য করে। এরপর বছর চারেক আগে কারিনা সাইফ আলীকে বিয়ে করে সংসারী হন। আর শহীদও গত বছরের জুলাইয়ে দিল্লীর কলেজ পড়ুয়া মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন।
গেল বছরের জুলাইয়ে মহা ধুমধামে দিল্লীর কলেজ পড়ুয়া মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। বছর না ঘুরতেই এবার শোনা যাচ্ছে এই কাঙ্ক্ষিত আনন্দ সংবাদ! এর আগে গত ফেব্রুয়ারিতে ‘টাইমস অব ইন্ডিয়া’সহ ভারতের বেশকিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে শহীদ কাপুর ও মীরা দম্পতির প্রথম সন্তান গর্ভে আসার খবর প্রকাশ করেছিল তারা। যদিও কেউ নিশ্চিত করে কিছু বলেনি। আর শহীদ কিংবা মীরার পরিবার থেকেও এখন পর্যন্ত তাদের প্রথম সন্তান হওয়ার খবরটি নিশ্চিত করেনি।