ঢাকাSaturday , 16 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নার্সিং কলেজের ঝুঁকিপূর্ণ হল ছেড়েছে শিক্ষার্থীরা

Link Copied!

hallসিলেট প্রতিনিধি : ভূমিকম্পের দু’দিন পর সিলেট নার্সিং কলেজের ঝুঁকিপূর্ণ ভবন থেকে ছাত্রীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকালে কর্তৃপক্ষের এ নির্দেশনার পর হল ছেড়ে যায় শিক্ষার্থীরা।
গত বুধবারের ভূমিকম্পে সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাসে শতাধিক ফাটল দেখা দেয়। গত বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ ওই ভবন পরিদর্শন করে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। পরিদর্শনের পর আজ (শনিবার) সকাল হল ছাড়তে ছাত্রীদের নির্দেশনা দেয় কলেজ কর্তৃপক্ষ।
সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, ‘চারতলা ছাত্রীনিবাসটি এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর পর পরিত্যক্ত করা হবে কি না সে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ভবনে বেশ কিছু ফাটলের সৃষ্টি হওয়ায় ছাত্রীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
তিনি জানান, ছাত্রী নিবাসের ৩৭৪ শিক্ষার্থীর মধ্যে ২৪০ জনের পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের স্টাফ কোয়ার্টার, নতুন ছাত্রী হল এবং কলেজের ক্লাসরুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। যাদের পরীক্ষা নেই তাদের আপাতত বাড়ি যেতে পরামর্শ দেয়া হয়েছে।