ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন রূপে সানি

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : পর্ন স্টার থেকে বলিউড অভিনেত্রী। তারপর প্রকাশকের চাপে হয়েছেন লেখিকা। এবার আসছেন আরো নতুন রূপে, ছবি প্রযোজনার পথে পা বাড়িয়েছেন সানি লিওন। নিজের প্রযোজিত এই ছবিতে সানি নিজেও অভিনয় করবেন।
ড্রামা থ্রিলার নির্ভর এ ছবির কাজ শুরু হচ্ছে চলতি বছরের জুলাই-আগস্টের দিকে। শোনা যাচ্ছে এ ছবিতে থাকতে পারেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারও। সানি জানিয়েছেন, ছবির ব্যাপারে আর কিছুই ঠিক হয়নি এখনো।
এছাড়াও সুপারহিরোদের উপর তৈরি কোনো ছবি প্রযোজনা করতে চান পূজা ভট্টের ‘জিসম টু’র মাধ্যমে বলিউডে পা রাখা সানি লিওন। ধাপে ধাপে ইন্ডাস্ট্রির সিঁড়িতে ভালোই চড়ছেন এ সুপারস্টার।
কিছুদিন আগে ‘রইস’র একটা গানের দৃশ্যের শাহরুখ খানের সঙ্গেও শুটিং করে ফেলেছেন এ অভিনেত্রী। এবার অভিনয়ের সঙ্গে প্রযোজনার দিকেও মন দিলেন।
মন রয়েছে তার লেখালেখিতেও। তিনি লেখা শুরু করে দিয়েছেন মৌলিক কিছু গল্প! প্রথমে নিজের জীবনী নিয়ে উপন্যাস লেখার মনস্থির করলেও পরে গল্প লিখতে মনস্থির করেন তিনি। আর নিজের প্রথম গল্পগ্রন্থে অন্তত ১২ থেকে ১৫টি ছোট গল্প রাখবেন সানি।
বোঝাই যাচ্ছে, বলিউডের বাজারের পর এবার সানি লিওনের জনপ্রিয়তাকে বইয়ের বাজারেও ব্যবহার করতে চাইছে ভারতীয় বইয়ের প্রকাশরা।