ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুল ঠিকানায় রিচি!

Link Copied!

richiবিনোদন প্রতিবেদক : প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। থাকে গন্তব্যও। তবে রিচি সোলায়মান, তানভীর এবং র‌্যাম্প মডেল তামান্নার ঠিকানাটা নাকি ভুল ছিলো! না, এটা তাদের বাস্তব জীবনের গল্প নয়। ‘ঠিকানা ভুল ছিলো’ শিরোনামের নাটকে তাদেরকে ভিন্নভাবে দেখতে পাবেন দর্শক।
নাটকের গল্পে দেখা যাবে, সাংবাদিক তানভীর শহরের ওলিগলিতে বাসা খুঁজে বেড়ায়। একদিন ঘটনাক্রমে একটি বাড়ির চিলেকোঠা খুঁজে পায়, যার মালিক আবার রিচি সোলায়মান। রিচি কোনোভাবেই ভাড়া দিবে না, কিন্তু তানভীর নাছোরবান্দা। যেনো তার এই বাড়িটি ছাড়া তার কোনো গতি নেই। রিচির কাছে অনেক আকুতির পর তানভীর উঠে সেই চিলেকোঠায়। একের পর এক ঘটনার সম্মুখীন হয় দু’জন। আর সেই ঘটনা অনেকটা নীরবে অবলোকন করে যাচ্ছে তানভীরের প্রেমিকা তামান্না। এমনি গল্পের নাটক ‘ঠিকানা ভুল ছিলো’।
রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াৎ মানিকের পরিচালনায় নাটকটিতে মাইমের চরিত্রে অভিনয় করেছেন নিথর মাহবুব।
রিচি সোলায়মান বলেন, ‘নাটকটিতে গল্প বলার ধরণটা একটু ভিন্ন। এমনকি এতে মাইমের চরিত্রের কারনে অন্যভাবে গল্পটি ফুটে উঠেছে। দর্শকরা ভিন্ন স্বাদ পাবেন বলে আমার বিশ্বাস।’
তানভীর বলেন, ‘রিচি আপুর সাথে কাজটি করতে পেরে অনেক ভালো লাগছে। গল্পে আমার চরিত্রটি একজন সাংবাদিকের। আর রিচি আপু একজন একা মানুষ। তার বাড়িতে বাসা ভাড়া নেয়ার পরই ঘটতে থাকে নানান ইতিবাচক ঘটনা। যেটা আবার মাইমের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।’
নাটকটিতে তানভীরের প্রেমিকা চরিত্রে অভিনয় করার তামান্না একজন র‌্যাম্প মডেল। মডেলিং-এর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। ‘ঠিকানা ভুল ছিলো’ আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
সম্প্রতি নগরীর উত্তরাসহ বেশকিছু জায়গায় নাটকটির শুটিং হয়েছে।