ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় হারেননি জয়া আহসান

Link Copied!

Joya-Ahsanবিনোদন প্রতিবেদক : একসঙ্গে উপস্থিত পশ্চিম বাংলা সিনেমার অসংখ্য তারকা অভিনেতা অভিনেত্রী। তাদের সঙ্গে আছেন একমাত্র বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। হঠাৎ জনপ্রিয় উপস্থাপক মীর ঘোষণা দিলেন, পাঞ্জা লড়বেন বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার ঋতুপর্ণা! মীরের এমন ঘোষণা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফলে প্রসেনজিতের মধ্যস্থতায় জয়া আহসান ও ঋতুপর্ণা সেন উপস্থিত কলাকাতা সিনেমার এই সময়ের তারকা অভিনেতা-অভিনেত্রীদের সামনেই পাঞ্জা লড়াইয়ে মেতে উঠলেন! কিন্তু আশার কথা হচ্ছেন পাঞ্জা লড়াইয়ে হারেননি জয়া। আবার জিতেনওনি!
হ্যাঁ। এভাবেই সতস্ফুর্তরূপে কলকাতার অসংখ্য তারকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আজ দেখা মিলবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। যেখানে শুধু পাঞ্জা লড়াই নয়, বরং কুইজ, পার্টি আর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কর্ম করতে দেখা যাবে তাকে।
জানা গেছে, প্রতি বছর কলকাতার চলচ্চিত্র শিল্পের শীর্ষ তারকাদের নিয়ে চলচ্চিত্রের ওপর এমন বিনোদনমূলক অনুষ্ঠান সাজায় আনন্দবাজার। অনুষ্ঠানটির নাম ‘বায়োস্কোপে বাজিমাত’। কলকাতায় চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন একটি অনুষ্ঠান হিসেবে বিবেচিত। এই অনুষ্ঠানকে বলা হয় টালিউডের বাৎসরিক পুনর্মিলনের কুইজ ও পার্টি। আর ‘বায়োস্কোপে বাজিমাত’ নামের কুইজ অনুষ্ঠানটিতে এবারই প্রথম অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। গত ১১ মার্চ রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে অনুষ্ঠানটির চিত্রায়ন হলেও ১০ এপ্রিল কালার্স বাংলা চ্যানেলে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
‘বায়োস্কোপ বাজিমাত’-এর এবারের অনুষ্ঠানটিতে প্রতিযোগি হিসেবে জয়া আহসান ছাড়াও প্রখ্যাতদের মধ্যে ছিলেন আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, নির্মাতা সৃজিত মুখার্জি, গায়ক রুপম ইসলাম, অভিনেতা কৌশিক সেন, নির্মাতা কৌশিক গাঙ্গুলী, মিমি, পাওলি দাম,পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, শুভশ্রী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মীরের উপস্থাপনায় জনপ্রিয় এই প্রতিযোগি ছাড়াও পুরো অনুষ্ঠানে ছিলেন কোয়েল মল্লিক, সোহিনী সরকার, সায়নী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, পার্নো মিত্র, নুসরাত, পায়েল সরকার, লকেট চট্টোপাধ্যায়, তনুশ্রী, শ্রীজাত, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্তের মত অসংখ্য তারকা অভিনেতা।