ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসর রাতে ইমনের কপালে পিস্তল

Link Copied!

the-killerবিনোদন প্রতিবেদক : মানুষ খুন করাই ইমনের পেশা। আবার খুন করে কোন প্রমাণও রাখেন না সে। কিন্তু হঠাৎ সবকিছু পাল্টে দেয় একটি মেয়ে, যাকে নিয়ে ঘরও বাঁধে ইমন। কিন্তু বাসর রাতে সেই মেয়েটিই তার কপালে পিস্তল ঠেকায়। এমনই দৃশ্য দেখা যাবে, ‘দ্য কিলার’ নামের ছবিতে। সম্প্রতি ইউটিউবে যার ট্রেলার প্রকাশিত হয়েছে।
‘দ্য কিলার’ ছবিতে ইমনের চরিত্রটি একজন পেশাদার খুনির, যে কোন খুনের প্রমাণ রাখে না। তাকে হাতেনাতে ধরতেই মাঠে নামে একজন নারী পুলিশ কর্মকর্তা। ছলেবলে সে ইমনের মন কাড়ে, ঘরও বাঁধে। কিন্তু বাসর রাতেই হঠাৎ করেই সেই নারীটি ইমনের কপালে পিস্তল ঠেকায়। সম্প্রতি ‘দ্য কিলার’ ছবির ট্রেলারে এমন দৃশ্যই দেখা গিয়েছে।
সুজন বড়ুয়ার পরিচালনায় ‘দ্য কিলার’ ছবির গল্পে দেখা যাবে, মা বাবার ভালোবাসা থেকে দূরে গিয়ে সন্ত্রাসী দলের প্রধান হয়ে উঠেছেন ইমন। যে খুন করে কোন প্রমাণ রাখেন না। হঠাৎ একটি মেয়ে তার জীবনের গল্পটাকে ঘুরিয়ে দিয়ে মানুষ হিসেবে বাঁচার স্বপ্ন দেখায়। ঠিক এমনই একটি গল্প নিয়ে এগিয়ে যাবে নতুন চলচ্চিত্র ‘দ্য কিলার’। চলচ্চিত্রেটিতে ইমনের বিপরীতে অভিনয় করছেন নবাগতা মৌ খান।
‘পিকজেল মেজ প্রডাকশন’এর ব্যানারে নির্মাণাধীন ‘দ্য কিলার’ ছবির চিত্রনাট্য লিখেছেন ম.ম.র রুবেল।