ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ মুম্বাইয়ের বিপক্ষে থাকছেন কি সাকিব?

Link Copied!

Sakibস্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ওই ম্যাচে বিদেশি কোঠায় খেলা চার ক্রিকেটারের মধ্যে ব্রাড হজ, জন হ্যাস্টিংস ও আন্দ্রে রাসেল দারুণ পারফর্ম করেছেন। নিজেকে উপস্থাপন করার সুযোগ মেলেনি কলিন মুনরোর।
ম্যাচটিতে কেকেআরের একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। আজ বুধবার ঘরের মাঠ ইডেনে গৌতম গম্ভীরের দলের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচে কেকেআরের একাদশে থাকছেন কি সাকিব? এমন প্রশ্নই বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেটভক্তদের মাঝে।
মূলত বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের আইপিএল নিয়ে মাতামাতি তো সাকিব-মুস্তাফিজকে ঘিরেই। প্রথমবারের মতো খেলতে যাওয়া মুস্তাফিজকে নিজেদের প্রথম ম্যাচের একাদশে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেকেই কাটার-জাদু দেখিয়েছেন তিনি। নাকাল করে ছেড়েছেন কোহলি-ভিলিয়ার্স-ওয়াটসনের মতো ব্যাটসম্যানদের। ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট।
আজকের ম্যাচে কেকেআরের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা হয়তো কম। প্রথমত, উইনিং টিম নিয়েই মাঠে নামার প্রথা রয়েছে ক্রিকেটে। দ্বিতীয়ত, বিদেশি খেলোয়াড়দের মধ্যে যারা সুযোগ পেয়েছেন, তারা তো ভালো করছেন। ইডেনে সাকিবকে তাই বসে থাকতে হতে পারে সাইট বেঞ্চে।