স্পোর্টস ডেস্ক : দুই ধরনের অভিজ্ঞতা নিয়ে আজ বুধবার একে অপরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে পুনে সানরাইজার্সের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। ইডেন গার্ডেনে কলকাতা ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন ও সনি সিক্স।
এদিকে ইডেনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কেকেআরের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। আজও মুম্বাইয়ের বিপক্ষে কেকেআরের একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ! ক্রিকইনফোর একাদশ বলছে এমনটাই। যদি তাদের একাদশে পরিবর্তন হয়, সেটা হয়তো অন্য ক্ষেত্রে। হজের জায়গায় একাদশে ঢুকতে পারেন সুনীল নারিন। তবে চমক হিসেবে কলিন মুনরোর জায়গায় সাকিবকে একাদশে দেখাও যেতে পারে। সেটা সময়ই বলে দেবে।
কলকাতার সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, কলিন মুনরো, সুর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, পিযুষ চাওলা, জন হ্যাস্টিংস, ব্রাড হজ ও উমেশ যাদব।
মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), পার্থিব প্যাটেল, লিন্ডল সিমন্স, জস বাটলার, আম্বাতি রাইডু, হার্দিক পান্ডে, কাইরন পোলার্ড, শ্রীয়াস গোপাল, হরভজন সিং, মিচেল ম্যাকক্লেনেঘান ও জসপ্রীত বুমরাহ।

