ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়ে শেষ চারে ম্যানসিটি

Link Copied!

mansityস্পোর্টস ডেস্ক : ইউরোপের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটি। কিন্তু এই সিটি সর্ম্পকে একটা তথ্য শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে! চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট ছিল তাদের কাছে সোনার হরিণের মতো। তার মানে, এর আগে কখনো ইউরোপ সেরার লড়াইয়ের মেসিতে খেলার সৌভাগ্য হয়নি তাদের? হ্যাঁ, এটাই বাস্তব।
অবশেষে সেই সোনার হরিণ ধরা দিল সিটির কাছে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইতিহাস গড়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের খেলা নিশ্চিত করল ম্যানুয়েল পেলেগ্রিনির দল। এদিন দ্বিতীয় লেগে কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে পিএসজির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সিটি। এর আগে প্যারিসে প্রথম লেগে দু’দলের খেলা শেষ হয়েছিল ২-২ গোলের ব্যবধানে ড্রয়ে। তাই দুই লেগ মিলে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি জয় পেয়েছে ৩-২ গোলের ব্যবধানে।
ইংল্যান্ডের মাটিতে পিএসজি বরাবরই খারাপ খেলে আসছে। এ নিয়ে আটবার ইংলিশদের মাঠে খেলর তারা। জয় পেয়েছে মাত্র একবার। হেরে গেছে চারবার। আর ড্র করেছে বাকি তিনবার। অতীত পারফরম্যান্সই কি তাহলে চাপ সৃষ্টি করল পিএসজির ওপর? আসলে লড়াইটা যে একদম খারাপ করেছে, তা কিন্তু নয়। ম্যাচের প্রথমার্ধে তো স্বাগতিকদের রুখে দিয়েছে তারা। নিজেরাও অবশ্য গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে এসে খেই হারিয়ে ফেলে পিএসজি। ইংল্যান্ডের গতিময় ফুটবলের কাছে যেন পরাস্ত হলো তারা। বারবার পাল্টা আক্রমণের শিকার হয়েছে ফরাসি ক্লাবটি। হার মেনেছে ম্যাচের ৭৬ মিনিটের মাথায়। এ সময়ে বাম প্রান্ত থেকে ক্লিচি পাস দেন নাভাসের দিকে। নাভাস বল ধরিয়ে দেন ফার্নান্দিনহোকে।
ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলটা ঠেলে দেন পাশে দাঁড়িয়ে থাকা কেভিন ডি ব্রুইনের দিকে। দূরপাল্লার এক শটে লক্ষ্যভেদ করেন ২৪ বছর বয়সী বেলজিয়ামের মিডফিল্ডার। তার এই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। আর তাতে প্রথমবারের মতো ম্যানসিটি পেল চ্যাম্পিয়নস লিগের সেমির টিকিট। সিটির জন্য গর্ব করার মতোই।