ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনন্য উচ্চতায় রোনালদো

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : দারুণ ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তার ফর্মটা আরো ধারালো। চলতি মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ের সর্বোচ্চ টুর্নামেন্টে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আসর শেষ না হতেই দুটি রেকর্ডও গড়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা।
প্রথমত, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রোনালদোই প্রথম, যিনি কিনা এক মৌসুমে তিনটি হ্যাটট্রিক করেছেন। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ওলফসবুর্গের বিপক্ষে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তৃতীয় হ্যাটট্রিকটা পূর্ণ করে ফেলেছেন তিনি।
দ্বিতীয়ত, রোনালদোই একমাত্র ফুটবলার, যিনি কিনা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দু’টি আলাদা মৌসুমে ১৫ বা তার বেশি গোল করার নজির গড়লেন।